২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় নিহত ৩

জেলার পীরগঞ্জ উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় শ্যালক ও ভগ্নিপতিসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 05:06 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঠাকুরগাঁও, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার পীরগঞ্জ উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় শ্যালক ও ভগ্নিপতিসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকাল ৩টার দিকে পীরগঞ্জ-নসিবগঞ্জ সড়কে বিষ্ণুপুর ফার্মের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আজলাবাদ গ্রামের সাইদুর রহমান (৪২), মো. আজাদ (৩০) ও নীলফামারীর সৈয়দপুর উপজেলার জুয়েল (৩০)। পীরগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবু হাসান কবীর জানান, এই তিনজন একটি মোটরসাইকেলে পীরগঞ্জের দিকে যাচ্ছিলেন। বিষ্ণুপুর ফার্মের কাছে বিপরীতমুখী একটি ট্রাক্টর তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে সাইদুর ও জুয়েল নিহত হন। আজাদের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পর। ট্রাক্টরটি আটক করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৯ ঘ.