বরিশাল, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ছয় জেডিসি পরীক্ষার্থী 'গণ খিচুনিতে' আক্রান্ত হয়েছে।
পশ্চিম ভুতুরদিয়া আলিম মাদ্রাসার পাশে একটি ভাড়া বাসায় খিঁচুনি শুরু হলে শনিবার তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়
এরা হলো পশ্চিম ভুতুরদিয়া আলিম মাদ্রাসার ছাত্রী শারমিন (১৩), আফিফা (১৩), আনিচা (১৩), কল্পনা (১৩), নার্গিস (১৩) ও মৌসুমি (১৩)।
অসুস্থ আফিফার বড়ভাই মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এরা সবাই খানপুরা দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।
বাড়ি থেকে যাতায়াত সমস্যার কারণে কেন্দ্রের পাশে একটি বাসা ভাড়া করে তারা ছয়জন অবস্থান করছে। শুক্রবার রাতে তারা সবাই চিতই পিঠা ও সরিসা ভর্তা খেয়ে পেটের পীড়ায় আক্রান্ত হয়।
এদিকে হাসপাতালের চিকিৎসক ভাস্কর সাহা ও এইচএম সরকার বলেন, এরা 'গণখিচুনি' নাামের মানসিক রোগে আক্রান্ত হয়েছে।
তারা পেটের পীড়ায় আক্রান্ত হয়নি। কারণ তাহলে তাদের বমি হতো। এছাড়া তাদের পেটে বিষক্রিয়া সৃষ্টিকারী কিছুই পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২১১৪ ঘ.
bdnews24