চট্টগ্রাম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আনোয়ারায় বাস খাদে পড়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
আনোয়ারা থানার ওসি মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-বাঁশখালী সড়কের চৌমুহনি বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহত জাহাঙ্গীর আলম (২৫), সাজেদা (১৮), নেজাম (৩২), জসীম (২৮), খোরশেদ (২৮) এবং ফরিদুল আলমকে (৩৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, "চট্টগ্রাম থেকে বাঁশখালীগামী বাসটি একটি জিপকে জায়গা ছেড়ে দিতে গেলে রাস্তার পশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক পুরুষ যাত্রীর মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর অজ্ঞাতপরিচয় এক নারী যাত্রীও মারা যান বলে জানান তিনি।
ওসি শাহজাহান বলেন, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১১৪০ ঘ.
bdnews24