গাজীপুর, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গী থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কানা বাচ্চুকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার বিকালে টঙ্গীর এরশাদনগর (বাস্তুহারা) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১ এর উপ-পরিচালক নিশাদুল ইসলাম খান জানান, বাচ্চুর বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ছিনতাই, ডাকাতিসহ ৩০-৩৫টি মামলা রয়েছে। শুধু টঙ্গী থানায়ই রয়েছে ২২টি মামলা।
বাচ্চুকে টঙ্গী থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী উল্লেখ করে তিনি বলেন, ২০০৮ সালে সে মালেশিয়া পালিয়ে যায়। শুক্রবার বিকালেই দেশে ফেরে।
সন্ধ্যায় তাকে টঙ্গী থানায় সোপর্দ করা হয় বলে র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৮ ঘ.
bdnews24