২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভবনে আগুন

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় একটি ভবনে আগুন লেগে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অগ্নি নির্বাপক বাহিনী জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 04:34 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় একটি ভবনে আগুন লেগে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অগ্নি নির্বাপক বাহিনী জানিয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে জিইসি মোড় এলাকায় ৯ নম্বর রোডের একটি চার তলা ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নি নির্বাপক বাহিনীর আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশনের দুটি ইউনিট বিকাল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। চন্দনপুরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা তৌফিকুল ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। তিনি জানান, এম এ ইউসুফের মালিকানাধীন ওই ভবনের তৃতীয় তলার দুটি কক্ষ আগুনে ক্ষতিগ্রস্ত হয়। এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানান ওই কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/আরআরডি/২২২৬ ঘ.