২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বিদেশি মুদ্রাসহ হুন্ডি ব্যবসায়ী গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলা থেকে বিদেশি মুদ্রাসহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 10:03 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

বেনাপোল, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শা উপজেলা থেকে বিদেশি মুদ্রাসহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শার্শার অগ্রভুলোট গ্রাম থেকে মুদ্রাগুলো উদ্ধার করা হয়। মুদ্রাগুলোর মধ্যে দুবাইয়ের ২০ দেরহামের ২৩টি, ১০ দেরহামের ৯৪টি, ৫ দেরহামের ৬৬টি, জাপানী ১০০০ ইয়েনের ১৩টি, সৌদি ২০ রিয়েলের ৮টি, ১০ রিয়েলের ৩৪টি এবং বাংলাদেশি ১০০ টাকার ৫টি নোট রয়েছে। আটককৃত হুন্ডি ব্যবসায়ী শাহাজান খালাশী শার্শা অগ্রভুলোট গ্রামের সলেমান খালাশীর ছেলে। সাতক্ষীরা বিজিবির ৩৮ ব্যাটালিয়নের গোগা ক্যাম্প ইনচার্জ হাবিলদার দলিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহাজান খালাশী বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোগা বাজার থেকে মটর সাইকেলে করে নিজ গ্রাম অগ্রভুলোটের দিকে যাচ্ছিলেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে থামিয়ে দেহতল্লাশি করলে বৈদেশিক মুদ্রাগুলো পাওয়া যায়। এ ব্যাপারে ১৯৭৪ সালের মুদ্রা নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় একটি মামলা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা দলিল আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৬০১ ঘ.