২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢামেকের সেই দুই নবজাতকের একটির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের প্রবেশ পথে বৃহস্পতিবার পাওয়া যাওয়া দুই নবজাতকের একটি মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 08:15 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের প্রবেশ পথে বৃহস্পতিবার পাওয়া যাওয়া দুই নবজাতকের একটি মারা গেছে। হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটের চিকিৎসক শিফাত আরা জানিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় ওই দুই শিশুকে এখানে ভর্তি করা হয়েছিলো। শুক্রবার ভোরে একটি মারা গেছে। জীবিত অপর শিশুটির অবস্থাও ভালো নয়। লুুঙ্গিতে মোড়ানো অবস্থায় ওই দুই শিশুকে বৃহস্পতিবার উদ্ধার করেন আয়া ফাতেমা আক্তার। লেবার ওয়ার্ডে খবর নিয়ে জানা যায়, কারো নবজাতক হারায়নি। পরে তাদের হাসপাতালের কেয়ার ইউনিটে রাখা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, দুই শিশুরই বয়স বড়জোর দুই দিন হেব। অন্য স্থান থেকে এনে কেউ তাদের এখানে রেখে গিয়েছিলো। হাসপাতাল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান, যেহেতু বাচ্চাটির কোনো দাবিদার নাই, তাই বাচ্চাটিকে আঞ্জুমান মফিদুল ইসলামে দিয়ে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৩৫৬ ঘ.