ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের জয়দেবপুরে একটি এম্বুলেন্সে কফিনের ভেতর থেকে পাঁচশ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, এম্বুলেন্সের চালক দেলোয়ার হোসেন (৩৫), নিরব (৩০), বিপ্লব (৩০) ও খোকন মিয়া (৪৫)।
র্যাব-৪ এর কর্মকর্তা ক্যাপ্টেন তাহসিন সালেহীন বিডিনিউজ টোয়েন্টিফোর রডটকমকে বলেন, শুক্রবার সকালে জয়দেবপুরের বোর্ড বাজার থেকে অ্যাম্বুলেন্সটি আটক করার পর তল্লাশি চালিয়ে ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়।
আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে কফিনে বোতলগুলো লুকিয়ে রাখা হয়েছিলো বলে জানান তিনি।
তাহসিন বলেন, "গ্রেপ্তারকৃতরা এভাবে আরো কয়েকবার ফেন্সিডিলের চালান বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।"
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এএল/১৩৩৭ ঘ.
bdnews24