ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব খাদ্য সংস্থার (এফএও) উপ মহাপরিচালক মানোজ জুনেজা চার দিনের সফরে শুক্রবার ঢাকা আসছেন।
সফরে তিনি সরকার ও জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করার পাশাপাশি এফএও'র বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করবেন বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জুনেজো শনিবার বরগুনায় স্পেনের অর্থায়নে ইউনিসেফ, ডব্লিউএফপি ও এফএও'র যৌথ প্রকল্প এবং বরিশালে বিশ্বব্যাংকের অর্থায়নে কয়েকটি প্রকল্প পরিদর্শনে যাবেন।
জুনেজো রোববার জাতিসংঘের আবাসিক সমন্বয়কসহ এর বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি পররাষ্ট্র, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, বন ও পরিবেশ এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এদিন বিকালে ঢাকায় এফএও'র কার্যালয় পরিদর্শন করবেন তিনি।
সফর শেষে ২১ নভেম্বর সকালে ফিরে যাবেন জুনেজো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৬০০ ঘ.
bdnews24