২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার আটঘরিয়ায় ১৪৪ ধারা জারি

আওয়ামী লীগের দু'গ্রুপ একই স্থানে সমাবেশ ডাকায় পাবনার আটঘরিয়া উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

পাবনা, ১৬ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের দু'গ্রুপ একই স্থানে সমাবেশ ডাকায় পাবনার আটঘরিয়া উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চাঁদভা বাজার এবং আশপাশের এক কিলোমিটার এলাকায় এ আদেশ বলবৎ থাকবে বলে ইউএনও নিশ্চিত করেন। বুধবার আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ রবিউল ইসলাম বলেন, সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিষয়টি জানিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়। ইউএনও আরো বলেন, শনিবার স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের একটি অংশ প্রতিপক্ষের কিছু ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেয়। তারা মকবুল হোসেন নামের এক মুক্তিযোদ্ধাকে মারধরও করে। এ ঘটনার প্রতিবাদে প্রতিপক্ষ পাঞ্জাব বিশ্বাসের সমর্থকরা বৃহস্পতিবার চাঁদভা বাজারে প্রতিবাদ সভা আহ্বান করে। এদিকে তাদের প্রতিপক্ষ ডিলু সমর্থিত আওয়ামী লীগ ও যুবলীগের অংশও একইস্থানে পাল্টা সভা ডাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১০৫ ঘ.