২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস ডাকাতির সময় গণপিটুনি, দুইজন নিহত

নওগাঁর ধামইরহাট উপজেলায় বাস ডাকাতির সময় যাত্রী ও এলাকাবাসীর পিটুনিতে দুইজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 05:34 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

নওগাঁ, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর ধামইরহাট উপজেলায় বাস ডাকাতির সময় যাত্রী ও এলাকাবাসীর পিটুনিতে দুইজন নিহত হয়েছে। পুলিশ বলছে, নিহত শাজাহান আলী (৪০) ও ফজলুর রহমান ভেদু (৪৫) আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ধামইরহাট থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ওই ঘটনা ঘটে। বাসযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে তিনি বলেন, পতœীতলা-আগ্রাদ্বিগণ সড়কের দেবীপুর এলাকায় ১০/১২ জন ডাকাত রাতে গাছ কেটে সড়ক বন্ধ করে ডাকাতি শুরু করে। এ সময় নওগাঁ থেকে ছেড়ে যাওয়া একটি বাস সেখানে পৌঁছালে ডাকাতরা সেটি আটকে যাত্রীদের পিটিয়ে টাকা, মোবাইল ফোন ও মালামাল লুটে নেয়। এ সময় যাত্রীদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে দুজনকে ধরে ফেলে। তাদের পিটুনিতে গুরুতর আহত অবস্থায় দুজনকে পতœীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওসি বলেন, "নিহত দুজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। লাশ দুটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৩০ ঘ.