২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিথি পাখি শিকারির কারাদন্ড

অতিথি পাখি শিকার করার অপরাধে মাদারীপুরে এক ব্যক্তিকে এক বছর কারাদন্ড দিয়েছে একটি ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 03:03 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

মাদারীপুর, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিথি পাখি শিকার করার অপরাধে মাদারীপুরে এক ব্যক্তিকে এক বছর কারাদন্ড দিয়েছে একটি ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইন এই সাজা দেন। দিন্ডিত হাফেজ বেপারি মাদারীপুর পৌরসভার কুকরাইল এলাকার বাসিন্দা। মাদারীপুর সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ভ্রাম্যমাণ আদালত কুকরাইল এলাকায় বিরল প্রজাতির একটি অতিথি পাখি বিক্রির সময় শিকারি হাফেজ বেপারিকে হাতেনাতে আটক করে। সাজা দেওয়ার পর তাকে জেল হাজতে পাঠানো হয়, বলেন ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.