চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দমকল বাহিনী জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এস আলম ভেজিটেবল অয়েল মিল লিমিটেড' নামক কারখানায় আগুন লেগে প্রায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ওভার হিটিং (অতিরিক্ত তাপ) এর কারণে আগুনের সূত্রপাত হয় বলে আগ্রাবাদ দমকল কর্মকর্তা লিটন বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। এতে কারখানার থার্মাল অয়েল ট্যাংক পুড়ে গেছে।
আধঘণ্টা চেষ্টা চালিয়ে দমকল বাহিনীর চন্দনপুরা ও লামা বাজার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/এএল/১৫৫৪ ঘ.
bdnews24