২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা কানাই লাল সাহা আর নেই

মুক্তিযুদ্ধে এগারো নম্বর সেক্টরের যোদ্ধা কানাই লাল সাহা (৬১) আর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 01:22 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে এগারো নম্বর সেক্টরের যোদ্ধা কানাই লাল সাহা (৬১) আর নেই। শনিবার রাতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাবনা পাড়া গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়। কানাই লালের বড় ভাই রাজবল্লভ প্রামানিক (সাহা) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে কয়েকমাস অসুস্থ থাকার পর তিনি মারা যান।" নাগরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার একজন প্রতিনিধির নেতৃত্বে পুলিশের একটি দল এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুজায়েত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মৃত্যুর সময় কানাই লাল সাহা স্ত্রী, দুই ছেলে ও বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/ডিডি/১৯১১ ঘ.