২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে চুক্তিতে দুজনের নিয়োগ

দুটি চুক্তিভিত্তিক নিয়োগ এবং প্রশাসনের অন্য চার কর্মকর্তার পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 10:08 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি চুক্তিভিত্তিক নিয়োগ এবং প্রশাসনের অন্য চার কর্মকর্তার পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার এসব রদবদল করা হয়। থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব পদে কর্মরত রওনক আরা আমিনের চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে। তার এ চুক্তির মেয়াদ বৃদ্ধির আদেশ গত ১২ জুলাই থেকে কার্যকর হবে। গত ২০১০ সালের ৪ জুলাই তাকে ওই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-পরিচালক (পরিবহন) ফজলুর রহমানকে একই পদে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তার অবসর উত্তর ছুটির (পিআরএল) বাকি অংশ বাতিল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব হারুন অর রশিদকে একই মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি মেডিকেল অফিসার ডা. ফাতিমা জেসমিনকে রাজারবাগ পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার এবং নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হাবিবুর রহমানকে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। গাজীপুর কালিয়াকৈরের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন খন্দকারকে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সভাপতির একান্ত সচিব পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬০২ ঘ.