মৌলভীবাজার, নভেম্বর ১৩ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রাইভেটকার চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রোববার দুপুর ২টায় গাজিটেকা গ্রামে এ দুর্ঘটনায় নিহত রঙ্গুবালা দাশ (৭০) জুড়ী উপজেলার কানলী গ্রামের প্রয়াত গিরীজা দাশের স্ত্রী বলে পুলিশ জানিয়েছে।
বড়লেখা থানার ওসি মো. কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাইভেটকারটি নরসিংদীর মাধবদী থেকে সিলেটে যাচ্ছিলো।
গাজিটেকা গ্রামে রাস্তা পার হওয়ার সময় রঙ্গুবালাকে প্রাইভেট কারটি চাপা দেয়।
স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।
ওসি জানান, প্রাইভেটকার ও চালক রাসেলকে (৩০) আটক করা হয়েছে। বিষয়টি আপোষ মীমাংসার প্রক্রিয়া চলছে।
ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১২৩ ঘ.
bdnews24