২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকস্মিক কমলাপুরে যোগাযোগমন্ত্রী

আগামী বছর নাগাদ রেলওয়ের যাত্রীসেবার আরো উন্নত হবে হবে বলে আশ্বাস দিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 06:54 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেন্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছর নাগাদ রেলওয়ের যাত্রীসেবার আরো উন্নত হবে হবে বলে আশ্বাস দিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। রোববার সকালে আকস্মিক কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, "বাংলাদেশ রেলওয়ের যাত্রী পরিবহন ক্ষমতা দিন দিন বাড়ছে। আগামী বছর নাগাদ রেলওয়ের যাত্রীসেবা লক্ষ্যণীয়ভাবে উন্নতি করতে সংগ্রহ করা হচ্ছে নতুন লোকোমোটিভ এবং কোচ।" সকাল সাড়ে ৭টা হতে ৮টা পর্যন্ত আবুল হোসেন রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টার, প্ল্যাটফর্ম, বিশ্রামাগার পরিদর্শন করেন। মন্ত্রী যাত্রীদের নিয়ে প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার এবং যাত্রীদের জন্য স্থাপিত সুপেয় পানির বিশেষ ব্যবস্থা দেখেন। যোগাযোগ মন্ত্রণালয় সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাছের জানান, যাত্রীরা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপনা এবং ট্রেনের সময়সূচি যথাযথ অনুসরণে মন্ত্রীকে কঠোর নির্দেশনা দেওয়ার অনুরোধ করলে মন্ত্রী তা রক্ষা করার প্রতিশ্র"তিও দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১২৫১ ঘ.