২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

গাজীপুর সদর উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 06:11 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

গাজীপুর, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত আসমা আক্তার নদী (২২) উপজেলার ভোগড়া গ্রামের মারুফ হোসেনের স্ত্রী। জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম খান জানান, এ ঘটনায় মারুফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর শরিয়তপুরের কলমের চর গ্রামের আক্তার হোসেনের মেয়ে নদীর সঙ্গে মালয়েশিয়া ফেরত মারুফের বিয়ে হয়। শুক্রবার রাতে নদী তার ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে মারুফের বাবা হুমায়ুন কবির থানায় একটি অপমৃত্যু মামলা করেন। তবে নিহতের ভগ্নিপতি জয়নাল আবেদীনের দাবি, নদীকে হত্যা করে তার শ্বশুরবাড়ির লোকজন লাশটি ঝুলিয়ে রাখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/০০১০ ঘ.