২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ধর্ষণের অভিযোগে ৪ জন গ্রেপ্তার

গাজীপুরে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 05:10 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

গাজীপুর, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরাসহ (চন্দ্রা) বিভিন্ন এলাকায় এ গ্রেপ্তার অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কালিয়াকৈরের হরিণহাটি গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৫), কারলসুরিচালা গ্রামের আব্দুর রহিমের ছেলে হাসানুর রহমান (২৮), মানিক মিয়ার ছেলে আলমগীর হোসেন (৩০) ও কুষ্টিয়ার সদরের উজান গ্রামের মোবারক হোসেনের ছেলে আলতাব হোসেন (৩৫)। কালিয়াকৈর থানার ওসি রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ওই চারজনের বিরুদ্ধে অভিযোগের কিছু প্রমাণ পাওয়া গেছে। তিনি জানান, শনিবার সকালে নির্যাতিতা মেয়েটি কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। এছাড়া মেয়েটি নিজে ধর্ষকদের সনাক্ত করেছেন। স্থানীয় এপেক্স লেঞ্জারি লিমিটেড কারখানার ওই শ্রমিক পূর্ব-চান্দরার মাতাব্বর কলোনিতে বসবাস করেন। ধর্ষিতার পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় মেয়েটি ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে তার ভাড়া বাসায় ফেরেন। অন্য ভাড়াটিয়াদের অনুপস্থিতির সুযোগে তাকে পালাক্রমে ধর্ষণ করে দুর্বৃত্তরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২৩০৭ ঘ.