২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ডাকাতির চেষ্টা', যুবদল নেতা আটক

ঢাকার সাভারে ডাকাতির চেষ্টার অভিযোগে এক যুবদল নেতাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 03:45 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

সাভার, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে ডাকাতির চেষ্টার অভিযোগে এক যুবদল নেতাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার ভোরে ঘোড়াদিয়া এলাকায় আটক রাকিব আহম্মেদ কাওসার (৩২) সাভার পৌর যুবদলের প্রচার সম্পাদক। তিনি সাভারের চাঁপাইন এলাকার তারা মিয়ার ছেলে। সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে। এ সময় তারা কাওসারকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১৪৩ ঘ.