২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে 'বিষাক্ত মদ': আরো ২ জনের মৃত্যু

যশোরের চৌগাছা উপজেলায় 'বিষাক্ত মদ' পানে শনিবার বিকালে আরো দু'জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 02:15 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

যশোর, নরভম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যশোরের চৌগাছা উপজেলায় 'বিষাক্ত মদ' পানে শনিবার বিকালে আরো দু'জনের মৃত্যু হয়েছে। এদিকে বিষাক্ত মদ বিক্রির অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। শনিবার যশোর জেনারেল হাসপাতালে মৃত্যু হয় সিংহঝুলি এলাকার নজরুল (২৮) ও তেঘরি গ্রামের মোমিনুর (৩২)। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা আবদুর রহমান মৃত্যুর খবর নিশ্চিত করেন। এ নিয়ে ছয়জনের মৃত্যু হলো। চৌগাছা থানার ওসি মো. আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় চৌগাছার বাবুঘাট এলাকায় মদ পান করার পর ১২জন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তির পর ওইদিন রাত ও শুক্রবার চৌগাছার বিশ্বাসপাড়া ও কারিগর পাড়ার আজিজুর, গওহর, শহিদুল ও পিলু নামে চারজনের মৃত্যু হয়। ওসি আরো বলেন, এ ব্যাপারে চৌগাছা থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার পাঁচজনকে ওই মামলায় আসামি করা হয়েছে। এরা হলেন রুবিয়া বেগম (১৮), মো. বাহাদুর (৩০), মো. আসাদুল ইসলাম (২৫), মিজানুর রহমান (২৮) ও মো. হাসানুজ্জামান (২৭)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০০৭ ঘ.