২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে নিহত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনে বাঘের আক্রমণে এক জেলের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 01:13 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

সাতক্ষীরা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনে বাঘের আক্রমণে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মাথাভাঙ্গা নদীতে কাঁকড়া ধরার সময় এই ঘটনা ঘটে বলে বন কর্মকর্তারা জানিয়েছেন। নিহত টুটুল মিয়া (২৩) শ্যামনগরের মীরগাং গ্রামের মজিদ মোড়লের ছেলে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা (এসিএফ) তৌফিকুল ইসলাম জানান, সকালে টুটুলসহ কয়েকজন জেলে বন বিভাগের অনুমতি নিয়ে মাথাভাঙ্গা নদীতে কাঁকড়া ধরতে যান। একটি রয়েল বেঙ্গল টাইগার টুটুলকে ধরে বনের ভিতর নিয়ে যায়। পরে আরো কয়েকজন জেলে বাঘটিকে ধাওয়া করে টুটুলের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। বন কর্মকর্তা জানান, অনুমতি নিয়ে বনে ঢুকেছিলো বলে টুটুলের পরিবার আবেদন করলে এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১৩ ঘ.