২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মার চোরাবালিতে ২ তরুণের মৃত্যু

পদ্মার চরে ফুটবল খেলতে গিয়ে চোরাবালিতে ডুবে পুরান ঢাকার দুই তরুণের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2011, 05:12 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

মুন্সীগঞ্জ, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মার চরে ফুটবল খেলতে গিয়ে চোরাবালিতে ডুবে পুরান ঢাকার দুই তরুণের মৃত্যু হয়েছে। এরা হলেন বি কে রায় লেনের বাসিন্দা মো. সেলিমের ছেলে ফয়জুল ইসলাম (২০) এবং সফিকুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম রকি (২১)। শুক্রবার বিকালে পদ্মার মাঝেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান রাত সোয়া ৯টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চরে ফুটবল খেলার সময় তিনজন চোরাবালিতে ডুুবে গেলে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর দু'জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন চিকিৎসক। তাদের লাশ রাতেই সঙ্গে আসা বন্ধুরা ঢাকায় নিয়ে যায় বলে পুলিশ কর্মকর্তা জানান। তিনি আরো বলেন, একই এলাকার ৮/১০ জন বন্ধু স্পিডবোটে ঢাকা থেকে মাওয়া এসে পদ্মার এই চরে ফুটবল খেলছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৮ ঘ.