নরসিংদী, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর মনোহরদী উপজেলায় বৃহস্পবিার রাতে এক যুবক খুন হয়েছেন।
বড়চাপা ইউনিয়নের কাইতেরগাঁও গ্রামে নিহত মাহফুজুর রহমান (১৭) ওই এলাকার আব্দুস ছাত্তারের ছেলে।
মনোহরদী থানার ওসি সাইদুর রহমান জানান, নিজেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিবেশী ফরিদ উদ্দিনের ছুরিকাঘাতে আহত হন মাহফুজ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মনোহরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৩ ঘ.
bdnews24