২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় জমি বিরোধে এক ব্যক্তি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি নিয়ে বিরোধে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর 'অভিযুক্তদের' বসতঘরে আগুন দিয়েছে উত্তেজিত জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2011, 09:28 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ব্রাহ্মণবাড়িয়া, ১১ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি নিয়ে বিরোধে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর 'অভিযুক্তদের' বসতঘরে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। বৃহস্পতিবার বিকালে আখাউড়ার দুর্গাপুর গুচ্ছগ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত হন মাওলা আলী (৫০)। পরে শুক্রবার অন্তত পাঁচটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আখাউড়া থানার ওসি মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুর্গাপুর গ্রামের বাসিন্দা শহীদ আলী ও দুর্গাপুর গুচ্ছগ্রামবাসীর মধ্যে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে সংঘর্ষ হয়। এতে শহীদ আলীর ভাই মাওলা আলী মারা যান। পরে উত্তেজিত জনতা গুচ্ছগ্রামের পাঁচটি বসতঘরে আগুন লাগিয়ে দেয়। সংঘর্ষের ঘটনায় দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। মাওলা আলীর মেয়ে রেখা আক্তার জানান, এর আগেও জমি নিয়ে বিরোধে তার এক ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৫২৯ ঘ.