২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মানবসেবায় বিশ্ব নেতা' পদক পেলেন রাষ্ট্রপতি

মানবতার প্রতি সারাজীবনের 'অবদানের' স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে 'মানবসেবায় বিশ্ব নেতা' পদক দিয়েছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতার প্রতি সারাজীবনের 'অবদানের' স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে 'মানবসেবায় বিশ্ব নেতা' পদক দিয়েছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "মানবতার জন্য রাষ্ট্রপতি সারাজীবনে যে অবদান রেখেছেন তারই স্বীকৃতি হিসেবে লায়ন্স ক্লাব তাকে গ্লো¬াবাল লিডার অব হিউমেনিটরিয়ান সার্ভিস পদক দিয়েছে।" নেছার উদ্দিন জানান, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের বাংলাদেশ সফররত সভাপতি ড. উইং কুন টম বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতিকে এই পদক দেন। এ সময় লায়ন্স ক্লাব ও বঙ্গভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পদক গ্রহণ করে জিল্লুর রহমান মানবিক সেবার মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানান। পদক দেওয়ার সময় লায়ন্স ক্লাবের সভাপতি বাংলাদেশে তাদের কার্যক্রম আরো স¤প্রসারণের আশ্বাস দেন। পাশাপাশি লায়ন্স ক্লাবের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২০২৭ ঘ.