কক্সবাজার, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের উখিয়া উপজেলায় সিএনজি অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই মহিলা নিহত হয়েছেন। আহত হন পাঁচজন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে কুতুপালং শরণার্থী শিবিরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম জলপাইতলী গ্রামের আরেফা বেগম (২০) ও উখিয়ার ফাতেমা বেগম (২০)।
আহতরা হলেন সিএনজি যাত্রী ইয়াসমিন আকতার (১৮), সৈয়দ আলম (৬০), শাকের আলম (১৫), তসলিমা আকতার (১১) এবং একজন অজ্ঞাত পরিচয় পথচারী।
তাদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা পাঠানো হয়েছে।
উখিয়া থানার ওসি নিয়াজ মোহাম্মদ সাংবাদিকদের জানান, টেকনাফগামী একটি যাত্রীবাহী বাস বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে আরেফা বেগম নিহত হন।
কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পর ফাতেমা বেগমের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৩ ঘ.
bdnews24