২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ ও গাজীপুরে দুর্ঘটনায় নিহত ২ শিক্ষার্থী

ময়মনসিংহ ও গাজীপুরে বুধবার দু'টি সড়ক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত এক ছাত্রসহ দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 04:54 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ ও গাজীপুরে বুধবার দু'টি সড়ক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত এক ছাত্রসহ দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এরা হলেন যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ময়মনসিংহ শহরের তারেক আহমেদ রাতুল (২২) ও ঢাকা সিদ্ধেশ্বরী কলেজের ¯œাতকের (সম্মান) ছাত্রী তানিয়া আক্তার (২৫)। ময়মনসিংহ প্রতিনিধি জানান, বিকেল ৪টার দিকে শহরতলীর ব্রহ্মপুত্র ব্রিজের টোলপ্লাজার কাছে বাস চাপায় তারেক নিহত হন। তারেক ময়মনসিংহ শহরের প-িতপাড়ার নেসার আহমদের ছেলে। তিনি 'ও' এবং 'এ' লেভেল শেষ করে ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামের বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাসচুসেটস্ কমিউনিটি কলেজে অধ্যয়ন করছিলেন। কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সারোয়ার জানান, তারেক শ¤ভুগঞ্জ থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ব্রহ্মপুত্র ব্রিজের টোলপ্লাজার কাছে বিপরীতমুখী একটি বাস ধাক্কা দেয়। এতে তার মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান। গাজীপুর প্রতিনিধি জানান, নন্দন পার্ক এলাকায় মাইক্রোবাস চাপায় নিহত হন কলেজছাত্রী তানিয়া। কালিয়াকৈর থানার ওসি রবিউল ইসলাম জানান, তানিয়া তার আত্মীয় সাহাবুদ্দিনের সঙ্গে মোটরসাইকেলে ঢাকা থেকে নন্দন পার্ক বেড়াতে আসেন। বিকেল ৩টার দিকে ঢাকা ফেরার পথে পার্কিং জোন এলাকায় একটি মাইক্রোবাস তাদের চাপা দিলে তানিয়া নিহত হন। আহত সাহাবুদ্দিনকে জিরানী বাজার এলাকায় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে। ঘটনার পর চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২১১ ঘ.