২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে চরে লঞ্চ আটকা

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর চরে প্রায় ছয়শ' যাত্রী নিয়ে আটকা পড়েছে পিরোজপুর থেকে ঢাকাগামী একটি লঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 06:25 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

মুন্সীগঞ্জ, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর চরে প্রায় ছয়শ' যাত্রী নিয়ে আটকা পড়েছে পিরোজপুর থেকে ঢাকাগামী একটি লঞ্চ। কোস্টগার্ডের ডেপুটি কমান্ডার সফিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এমভি শাহীদূত নামের তিন তলা লঞ্চটি রোববার ভোর সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ ঘাট থেকে সামান্য দূরে নদীর ডুবোচরে আটকা পড়ে। বেশ কয়েক দফা চেষ্টার পরও লঞ্চটি সরাতে না পেরে সকাল ১০টার দিকে ট্রলার ও স্পিডবোটে করে যাত্রীদের মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নিয়ে আসা হয়। কুয়াশার কারণে বুঝতে না পেরে সাড়েং লঞ্চটি চরে উঠিয়ে দেন বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা সফিউল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১২১৯ ঘ.