২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় জোড়া খুন: তিনজন গ্রেপ্তার

নওগাঁর মান্দা উপজেলায় দু'ভাই খুনের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2011, 05:24 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

নওগাঁ, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মান্দা উপজেলায় দু'ভাই খুনের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে বগুড়া শহরের ভবেরবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। ওই হত্যাকা-ে ব্যবহৃত ট্রাকটিও উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মান্দার মহানগর গ্রামের আলাউদ্দিন ওরফে আলা, তার দুই সহযোগী বগুড়ার কাহালুবাজার এলাকার ট্রাক চালক মিলন (৩০) এবং ট্রাক চালকের সহকারী মান্দার শালদহ গ্রামের শামীম (৩৫)। গত বুধবার মান্দার পাকুড়িয়া শহীদ বাজার এলাকার তছির উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৫০) ও মমতাজ হোসেন (৪০) খুন হন। মান্দা থানার ওসি আব্দুল¬াহেল বাকী জানান, বগুড়া শহরের ভবের বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে আন্তঃজেলা গরুচোর সিন্ডিকেটের হোতা আলাউদ্দিনকে শুক্রবার রাত ৮টায় গ্রেপ্তার করা হয়েছে। আলাউদ্দিন বগুড়ার আদমদীঘি থানায় একটি অস্ত্র মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এাছাড়া তার বিরুদ্ধে এই থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। আলতাফ হোসেন ও মমতাজ হোসেন গত বুধবার রাজশাহীর সিটি হাট থেকে গরু বিক্রি করে টাকা ও দু'টি গরু নিয়ে ট্রাকে বাড়ি ফিরছিলেন। পথে দু®কৃতকারীরা তাদের হাত-পা বেঁধে হত্যা করে। বৃহস্পতিবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের শ্রীরামপুর ইটভাটা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ওইদিনই নিহতদের ভাই আনিসার রহমান বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে মান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩০৮ ঘ.