লালমনিরহাট, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি আটদিন বন্ধ থাকবে।
শুক্রবার বুড়িমারী স্থলবন্দর কাস্টমস অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ নভেম্বর থেকে ১১ নভেম্বর এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে যাত্রীদের আসা-যাওয়া চলবে।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার সাধন কুুমার কু-ু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের ও সাপ্তাহিক ছুটির কারণে স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্য আটদিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তানভীর হোসেন জানান, যাত্রীদের যাওয়া-আসা যথা নিয়মে চলবে। শুধু আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০৪৭ ঘ.
bdnews24