ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কথাসাহিত্যিক রশীদ হায়দার।
নজরুল ইনস্টিটিউটের পরিচালক রশীদ হায়দারকে বৃহস্পতিবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয় বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
এই নজরুল গবেষক বৃহস্পতিবার দুপুরে তার কর্মস্থলেই অসুস্থ হয়ে পড়ে।
চিকিৎসকরা জানিয়েছেন, রশীদ হায়দার সিসিইউ'তে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রশীদ হায়দার হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক জামাল উদ্দিনের তত্ত্বাবধানে রায়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রশীদ হায়দার অ্যাকিউট ম্যায়ো কার্ডিয়াল ইনফ্রাকশনে আক্রান্ত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০৫৪ ঘ.
bdnews24