ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠ প্রশাসনের উপজেলা পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়নের জন্য ১০৭ জন সহকারী সচিব ও সহকারী কমিশনারকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার এসব কর্মকর্তাকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা কিছু কর্মকর্তাকে স¤প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন পদে পদায়ন করা হয়। এতে মাঠ প্রশাসনের এই গুরুত্বপূর্ণ পদে অনেক শূন্যতা দেখা দেয়।
এ পদ পূরণে ভূমি মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে এ পদায়ন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৬৪০ ঘ.
bdnews24