২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরের চরকাদিরা ইউপি চেয়ারম্যান রাজন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আশরাফ উদ্দিন রাজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 03:35 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

লক্ষ্মীপুর, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আশরাফ উদ্দিন রাজন। সোমবার সন্ধ্যায় রিটার্নিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক ফল ঘোষণা করেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে একটানা ভোট গ্রহণ চলে। নির্বাচনে চার হাজার ৫৩৮ ভোট পেয়ে রাজন চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত হোসাইন হাওলাদার পেয়েছেন এক হাজার ৯৩০ ভোট। উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় দুইবার এই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৩০ ঘ.