২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত পার হওয়ার চেষ্টা, সাতক্ষীরায় ৯ জন আটক

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্ত থেকে নারী-শিশুসহ নয় জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 12:07 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

সাতক্ষীরা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্ত থেকে নারী-শিশুসহ নয় জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। সাতক্ষীরা ৪১ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর মুনির হোসেন মঙ্গলবার সাংবাদিকদের জানান, সদর উপজেলার বৈকারি সীমান্ত থেকে সকালে তাদের আটক করা হয়। তারা কাজের আশায় এবং চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলো বলে বিজিবি কর্মকর্তা জাানান। মুনির হোসেন বলেন, ওই নয়জনকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮০৩ ঘ.