চাঁদপুর, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর সদর উপজেলায় ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে জনতা। আহত হয়েছেন একজন।
মঙ্গলবার গভীর রাতে চান্দ্রা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে নিহত ব্যক্তির নাম মকবুল (৩৫)। তিনি চাঁদপুর শহরের নতুনবাজার এলাকার বাসিন্দা।
আহত ইয়াসিনকে (২৮) চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি উপজেলার গোবিন্দিয়া এলাকার বাসিন্দা।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী আব্দুল কাইয়ুম বলেন, রাতে মদনা গ্রামের হাবিব কাজীর বাড়িতে ডাকাত ঢুকে নগদ ১৫ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
এরপর তারা পাশের গোবিন্দপুর গ্রামে এক বৃদ্ধার ঘরে ঢোকে। বৃদ্ধার চিৎকারে স্থানীয়রা দুইজনকে ধরে পিটুনি দিলে মকবুল ঘটনাস্থলে নিহত হন।
লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭৪৯ ঘ.
bdnews24