২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়াত উপসচিব হাফিজুরের পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক উপসচিব প্রয়াত হাফিজুর রহমান মোল্লার পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অনুদান হিসেবে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 04:23 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক উপসচিব প্রয়াত হাফিজুর রহমান মোল্লার পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অনুদান হিসেবে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক সোমবার সচিবালয়ে হাফিজুর রহমান মোল্লার স্ত্রীর কাছে এ চেক হস্তান্তর করেন। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৫ সালের ব্যাচের এই কর্মকর্তা গত ২৮ সেপ্টেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। এ সময় মন্ত্রী প্রয়াতের পরিবারকে আবাসিক সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয়ে সহায়তা দিতে দুর্যোগ ব্যবস্থাপনা সচিব এম আসলাম আলমকে নির্দেশ দেন। এ সময় সচিব এম আসলাম আলম, অতিরিক্ত সচিব অসিত কুমার মুকুটমনি ও যুগ্ম-সচিব মোহাম্মদ আব্দুল ওয়াজেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/পিডি/২২১৯ ঘ.