রাজবাড়ী, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী সদর উপজেলা থেকে চার ট্রাক দেশি ও ভারতীয় শাড়ি আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে ধাওয়াপাড়া ঘাট থেকে এ ট্রাকগুলো আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি হায়দার আলী জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে চার ট্রাক ভারতীয় শাড়ী আসছে খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে ট্রাকগুলো তল্লাশি করা হয়।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান ওসি হায়দার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০২৪ ঘ.
bdnews24