ঝালকাঠী, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ঝালকাঠি সদর উপজেলায় এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার কীর্তিপাশা ইউনিয়নের রনমতি গ্রাম থেকে মনোজ কুমার হালদারকে (২০) আটক করা হয়।
মনোজ উপজেলার শংকরধবল গ্রামের বাসিন্দা এবং ঝালকাঠি সরকারি কলেজের স্নাত্মক শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র।
মেয়েটির বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে পাশের গ্রামের মনোজ তার মেয়েকে জোর করে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।
ঝালকাঠি থানার ওসি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয়রা মনোজকে আটক করে পুলিশে দেয়।
এ ব্যপারে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
ধর্ষণের শিকার মেয়েটি স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৫ ঘ.
bdnews24