২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জাল টাকাসহ ৩ জন গ্রেপ্তার

গাজীপুরে টঙ্গীর একটি হোটেল থেকে সাড়ে ৫৬ হাজার টাকার জাল নোটসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

গাজীপুর, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে টঙ্গীর একটি হোটেল থেকে সাড়ে ৫৬ হাজার টাকার জাল নোটসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১২টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকার বিক্রমপুর হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জের আবুল কালাম (৪০), খাগড়াছড়ির আল আমিন (৩৫) ও ময়মনসিংহের স্বপন সাহা (৩৫)। টঙ্গী থানার ওসি (তদন্ত) মনসুর আহমেদ জানান, আটককৃতদের কাছ থেকে ৯৯টি ৫শ' টাকার জাল নোট ও ৭টি ১ হাজার টাকার জাল নোটসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭৪৭ ঘ.