মৌলভীবাজার, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কুলাউড়ায় গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিদ্যুৎúৃষ্টে তার তিনটি গরুও মারা যায়।
নিহতের কৃষক মোস্তফা মিয়ার (৬০) বাড়ি তিলকপুর গ্রামে।
কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শফি আহমদ সলমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ১১টার দিকে মোস্তফা মিয়া বাড়ির পাশের হাসিমপুর এলাকার মাঠে গরু চরাচ্ছিলেন। এ সময় হঠাৎ বাঁশের খুঁটি ভেঙে বৈদ্যুতিক লাইনের তার মোস্তফার গরুর উপর পড়ে। এতে তার তিনটি গরু বিদ্যুৎস্পৃষ্ট হলে বাঁচাতে গিয়ে মোস্তফাও বিদ্যুৎস্পৃষ্ট হন।
উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ওসি মো. আজিজুর রহমান বিডিনিউজকে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৭৩৮ ঘ.
bdnews24