২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুর সদরের কোনাবাড়ি এলাকায় আগুনে দু'টি পোশাক কারখানার বহু মালামাল পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 04:54 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

গাজীপুর, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর সদরের কোনাবাড়ি এলাকায় আগুনে দু'টি পোশাক কারখানার বহু মালামাল পুড়ে গেছে। শনিবার সকালে ট্রিপল স্টার নিট ওয়্যার ও আল আমিন নিট ওয়্যার নামের দুই কারখানায় আগুন ধরে। গাজীপুর দমকল বাহিনী প্রায় চারঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার মো. আবু জাফর আহমেদ জানান, ভোর ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ট্রিপল স্টার নিট ওয়্যারে আগুন ধরে। এরপর আগুন পাশের আল আমিন নিটওয়্যারে ছড়িয়ে পড়ে। ট্রিপল স্টার নিট ওয়্যারের প্রায় ৫০ লাখ টাকা মূল্যের যন্ত্রপাতি ও কাপড় এবং আল আমিন নিটওয়্যারের প্রায় ১৫ লাখ টাকার সুতা পুড়ে যায়, বলেন এই দমকল কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২৪৯ ঘ.