২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিমলায় ধর্ষণের শিকার গৃহবধূ

নীলফামারীর ডিমলায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

নীলফামারী, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর ডিমলায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে খালিশা চাঁপানী ইউনিয়নের দক্ষিণ ডালিয়া গ্রামে তিস্তা ক্যানেল থেকে ওই গৃহবধূকে (১৯) অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। শনিবার তিনজনকে আসামি করে ডিমলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে দু'জন হলেন ডালিয়া গ্রামের ছকমুদ্দিনের ছেলে সাইদুল ইসলাম ওরফে বোগা (২৩) ও নকু মাহমুদের ছেলে সফিউদ্দিন (২২)। অপরজনকে গৃহবধূ চিনতে না পারায় তার নাম দেওয়া যায়নি। পরিবারের সদস্যদের বরাত দিয়ে ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুকুল আলম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে তিন যুবক তাকে মুখ বেঁধে তিস্তা ক্যানেলে নিয়ে ধর্ষণ করে। রাত ১২টার দিকে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তবে তাদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৫৫ ঘ.