চাঁদপুর, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর থেকে দেশের সব রুটে শনিবার থেকে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ৩১অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
শুক্রবার রাতে স্থানীয় সংবাদপত্র অফিসগুলোতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি স্থগিত করার কথা জানানো হয়।
এর আগে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক সমঝোতা বৈঠক হয় বলে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ওই বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকসহ কর্মকর্তারা, ইউনিয়ন সভাপতি মো. ফারুক দেওয়ান, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শোয়েবুর রহমান প্রমুখ।
ঢাকা-চাঁদপুর ও ফরিদগঞ্জ-সিলেট রুটে স¤প্রতি শুরু হওয়া বিটিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে জেলা বাস মালিক ও শ্রমিকরা এই ধর্মঘট ডেকেছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।
নির্ধারিত ডিপো (ঘাঁটি) ছাড়া অনিয়মতান্ত্রিকভাবে চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-সিলেট ও ফরিদগঞ্জ-সিলেট রুটে বিআরটিসি বাস চলাচল শুরু হওয়ায় জেলা বাস, মিনিবাস মালিক সমিতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৩ ঘ.
bdnews24