২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে শান্তিবাগ এলাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 04:38 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হালিশহরে শান্তিবাগ এলাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে হালিশহর জেনারেল হাসপাতালের সামনের রাস্তা থেকে মো. শামসুল হুদা (২৬) নামে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। নিহত শামসুল হুদা ফেনী জেলার স্থায়ী বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. অলিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা খবর দিলে হালিশহর জেনারেল হাসপাতাল এলাকা থেকে শামসুলের লাশ উদ্ধার করি।" "নিহতের শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন আছে। তবে সে কীভাবে মারা গেছে সৈ বিষয়ে এখনো কিছু জানতে পারিনি।", বলেন এসআই। তিনি জানান, নিহত শামসুল নগরীর বিভিন্ন হোটেল রেস্তোরায় ও বিদেশি নাগরিকদের বাসায় বাবুর্চির কাজ করতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/পিডি/২২১৫ ঘ.