বরিশাল, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলায় বিএনপি নেতাসহ ১০ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে বরিশালের একটি আদালত।
এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাভোগ করতে হবে।
বুধবার জেলা ও দায়রা জজ এ কে এম সলিমউল্লাহ এ রায় দেন বলে জানান মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন কাবুল।
দ-িতরা হলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি'র সহ-সভাপতি ও জাহাঙ্গীরনগর (আগরপুর) ইউপি চেয়ারম্যান কামরুল হাসান খান হিমু, ওই ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মেজবাহউদ্দিন বাবুল, জাফর হাওলাদার, শামসুল হক প্যায়াদা, আব্দুস সালাম, আব্দুল মজিদ সরদার, কামরুল সরদার, মো. শহিদ, আব্দুল কালাম ও রিপন ওরফে চোরা রিপন।
এদের মধ্যে আব্দুস সালাম, আব্দুল মজিদ সরদার, কামরুল সরদার ও মো. শহিদ পলাতক রয়েছেন। বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।
আইনজীবী গিয়াস উদ্দিন কাবুল জানান, ২০০৫ সালে ১৫ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদ হোসেন সরদার স্বপনের বাবা আবুল কাসেম সরদারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ওইদিনই কাসেম সরদারের ছেলে ফারুক হোসেন সরদার বাবুগঞ্জ থানায় ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪৮ ঘ.
bdnews24