২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিল্পকারখানায় গ্যাস বন্ধ রাখার প্রতিবাদ

পোশাক শিল্পে গ্যাস সরবরাহ বন্ধ রেখে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) গ্যাসের চাপ নিশ্চিত করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি- বিজিএমইএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শিল্পে গ্যাস সরবরাহ বন্ধ রেখে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) গ্যাসের চাপ নিশ্চিত করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি- বিজিএমইএ। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের এ সিদ্ধান্তের কারণে দুই দিন ধরে পোশাক শিল্পসহ অন্যান্য শিল্প কারখানায় গ্যাসের অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করা হয়। মঙ্গলবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেন বিজিএমইএ নেতারা। বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, এ সিদ্ধান্তের ফলে গার্মেন্টস শিল্পকে চরম সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। হলিডে স্ট্যাগারিং কার্যকর হলে চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প কারখানায় উৎপাদন প্রক্রিয়া মারাত্মকভাবে বিঘিœত হবে এবং সময়মত পোশাক রপ্তানি সম্ভব হবে না। পাশাপাশি পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে শ্রমিক কর্মচারীদের বেতন-ভাতাদি পরিশোধে সমস্যার মধ্যে পড়তে হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এএল/১৯১২ ঘ.