২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নিরবচ্ছিন্ন গ্যাস চায় চেম্বার

চট্টগ্রামে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী কাছে আবেদন জানিয়েছে চট্টগ্রাম চেম্বার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 12:06 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী কাছে আবেদন জানিয়েছে চট্টগ্রাম চেম্বার। মঙ্গলবার বিকালে এক তার বার্তায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম এ আবেদন জানান। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড (কেজিডিসিএল) চট্টগ্রামের শিল্প কারখানাগুলো তিন দিন বন্ধ রেখে হলিডে স্ট্যাগারিংয়ের মাধ্যমে গ্যাস সরবরাহের প্রস্তাব দেওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এ তার বার্তা পাঠান। তার বার্তায় চেম্বার সভাপতি বলেন, শিল্পনগরী চট্টগ্রাম দেশের অর্থনীতির কেন্দ্রবিন্দু। এক্ষেত্রে শিল্পায়ন ও দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে গ্যাস হচ্ছে প্রধান চালিকাশক্তি। তিনি চট্টগ্রামে গ্যাস সংকটের কথা উল্লেখ করে বলেন, কেজিডিসিএল বিভিন্ন তৈরি পোশাক শিল্প খাতসহ বিভিন্ন শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) চালু করেছে। চট্টগ্রামকে বঞ্চিত করে একতরফাভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা কোনভাবে সুবিচার নয় বলে মন্তব্য করেন মোরশেদ মুরাদ। তিনি বলেন, এ পরিস্থিতিতে ঈদুল আযহার আগে গ্যাসের তীব্র সংকটের কারণে পোশাক শিল্প খাতসহ অন্যান্য শিল্প কারখানায় চরম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এএল/১৭৫৯ ঘ.