২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকল খাদ্যদ্রব্য রাখায় জরিমানা

নকল খাদ্যদ্রব্য সংরক্ষণের অভিযোগে গাজীপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 06:01 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

গাজীপুর, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নকল খাদ্যদ্রব্য সংরক্ষণের অভিযোগে গাজীপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাজিনা সারওয়ার সোমবার জয়দেপুর রেলজংশন এলাকায় মেসার্স এম রহমান এন্টারপ্রাইজের গুদামে এ অভিযান চালান। র‌্যাব-১ এর সহকারী পরিচালক মিলু মিয়া বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে এম রহমান এন্টারপ্রাইজের গুদাম থেকে বিপুল পরিমাণ নকল এনার্জি ড্রিংকস, জুস, সয়াবিন তেল, চকলেটসহ বিভিন্ন খাদ্যদ্রব্য উদ্ধার করা হয়েছে। ওই সময় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠানের মালিক মতিউর রহমানের তপুর কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সন্ধ্যায় ওই উদ্ধার করা সব মালামাল ধ্বংস করা হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২৩৪৬ ঘ.