বাগেরহাট, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে এক জেলের মৃত্যু হয়েছে।
রোববার রাতে সুন্দরবন র্প্বূ বিভাগের শরণখোলা রেঞ্জের মরাভোলা এলাকায় এই ঘটনা ঘটে বলে বন কর্তৃপক্ষ জানিয়েছে।
নিহত সামছু মাতুব্বর (৬০) বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ সোনাতলা গ্রামের মুনসুর আলী মাতুব্বরের ছেলে।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কাশ্যপী বিকাশ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গভীর রাতে সুন্দরবনের মরাভোলা এলাকায় মাছ শিকার করতে গিয়ে সাপের কামড়ে সামছুর মৃত্যু হয়।
মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কাশ্যপী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৫৫ ঘ.
bdnews24